✍️ লেখক পরিচিতি
মাওলানা হুসাইন আহমদ হবিগঞ্জী একজন প্রখ্যাত মুহাদ্দিস, গবেষক ও লেখক। তিনি ১৯৮৩ সালের ১১ জুন হবিগঞ্জ জেলার বাহুবল থানার কাইত গাঁও (রাজাপুর) গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের প্রতিটি স্তরে অসাধারণ মেধার স্বাক্ষর রেখে বেফাক ও এদারা বোর্ডের বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করেন। ফযীলত পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান লাভ করেন এবং ২০০১-০২ সালে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বুখারী শরীফ, তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ ও তাফসীরে বায়যাভীর মতো উচ্চতর কিতাবের দরস প্রদান করে আসছেন। বর্তমানে তিনি আল-হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষক ও পরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন।