Author name: Darsulhadis

লেখক পরিচিতি মাওলানা হুসাইন আহমদ। ১৯৮৩ সালের ১১ই জুন হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন কাইতগাও (প্রকাশিত রাজাপুর) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম জনাব আবুল হোসেন ও বেগম ফয়জুন্নেসার চতুর্থ পুত্র। বড় ভাইদের কাছে অক্ষর জ্ঞান লাভের পর প্রাথমিক শিক্ষা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে সমাপ্ত করেন। এ সময় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন চন্দনিয়ার মাস্টার আব্দুল আউয়াল স্যার। এবং প্রাইভেট শিক্ষা দিতেন বালিচাপরার মাস্টার আবেদ আলী স্যার। পাশাপাশি মরহুম পিতার মাদরাসায় পড়ানোর ওসীয়তের কারণে রাজাপুর জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী (রাজাপুরী) ও মাওলানা আকবর আলী (দুর্গাপুরী) সাহেবদ্বয়ের কাছে কিরাআত ও উর্দু শিক্ষা লাভ করেন। অতঃপর মাদরাসা শিক্ষা লাভের লক্ষ্যে মৌলভীবাজার জেলাধীন খুজারগাঁও নুসরাতুল উলূম মাদরাসায় মক্তব চাহারম পর্যন্ত লেখাপড়া করেন। ১৪১৪ হিজরীতে জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও টাইটেল মাদরাসায় ইবতেদাইয়‍্যাহ (পঞ্চম শ্রেণীতে) ভর্তি হয়ে 'বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় ১ম শ্রেণী। ১৪১৫ হিজরীতে মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ, সম্মিলিত মেধা তালিকায় ২০তম স্থান, ১৪১৭ হিজরীতে মুতাওয়াসসিতা ৩য় বর্ষে 'আজাদ দ্বীনি এদারায়ে তালীমে'র কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম শ্রেণী, সম্মিলিত মেধা তালিকায় ১০ম স্থান, ইলমুত্ তাজবীদ ওয়াল কিরাআতে খামিছ জামাতে 'আঞ্জুমানে তালিমুল কুরআন' এর কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ, সম্মিলিত মেধা তালিকায় ৪র্থ স্থান, ১৪১৮ হিজরীতে সনদ জামাতে একই বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম শ্রেণী, সম্মিলিত মেধা তালিকায় ১১তম স্থান, ১৪২০ হিজরীতে জামেয়া মাদানিয়া থেকে সানাবিয়া উলিয়ায় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ, সম্মিলিত মেধা তালিকায় ১৫তম স্থান, ১৪২১ হিজরীতে ফযীলত জামাতে 'এদারায়েতালীম হবিগঞ্জ-এর কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান, ১৪২২ হিজরীতে জামেয়া মাদানিয়া থেকে দাওরায়ে হাদীস জামাতে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম শ্রেণী অর্জন করে প্রখর মেধা ও বিরল প্রতিভার স্বাক্ষর রাখেন। ফারেগ হওয়ার পর থেকে জামেয়া হেমায়াতুল ইসলামে তা'লীমী খেদমতে বুখারী শরীফ, তিরমিযী ১ম খন্ড, আবু দাউদ শরীফ ১ম খন্ড, নাসায়ী শরীফ মিশকাত শরীফ ১ম খন্ড, তাফসীরে বায়যাভী, মুখতাসারুল মা'আনী ১ম খন্ড, সিরাজীসহ দরসে নেজামীর প্রথম সারীর গুরুত্বপূর্ণ কিতাবাদির দরস দিয়ে আসছেন। ২০২২/২৩ সালে জামিয়া রহমানিয়া টাটাপাড়া, মাধবদী, নরসিংদীতে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি আল-হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরা হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব মুসলিম শরীফ এর মুমতাহিন, 'বেফাকুল মাদারিস' এর নেগরানে আলা ও পরীক্ষক, 'আঞ্জুমানে তালীমুল কুরআনের' পরীক্ষক ও পরিদর্শক, সাগরদীঘিরপার জামে মসজিদের খতীব ও বাহুবল উলামা পরিষদের সাধারণ সম্পাদক হওয়া ছাড়াও জাতীয়-স্থানীয়, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত আছেন। তাঁর প্রকাশিতব্য কিতাবাদি الذهب والنحاس في دفع قال بعض الناس.. من ذا الذي لا يفهم الترمذى ٢٠ ৩. সিয়াম সাধনা ৪. বিজ্ঞানের আলোকে বিশ্বনবীর মেরাজ ৫. অফুরন্ত দৌলত মাতাপিতার খেদমত ৬. আক্রান্ত ইসলামী শিক্ষা ৭. সামাজিক বিশৃংখলায় গীবতের ভূমিকা: পরিত্রাণের উপায়

Scroll to Top